গুরুত্ব পেল শ্রম ও বাণিজ্য
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠকে সংস্কৃতি ও বিনিয়োগসহ তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ইস্যু বিশেষ গুরুত্ব পেয়েছে।
আজ সোমবার, ২২ জুন স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন। একান্ত বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২১ ও ২২ জুন দুই দিনের সফরে তিনি কুয়ালালামপুর পৌঁছান।
৩ চুক্তি ও সমঝোতা স্মারক
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক এবং দুটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা ছিল। সোমবারের বৈঠক শেষে সংস্কৃতি বিনিময়, বিনিয়োগ উন্নয়ন এবং কারিগরি শিক্ষা সহযোগিতা বিষয়ে মোট তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর চুক্তি সই অনুষ্ঠান সম্পন্ন হয় এবং পরে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
যেসব বিষয় গুরুত্ব পেল
বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে।
বর্তমানে প্রায় ১২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। ফলে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা খাতেও নতুন সহযোগিতা কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিনিধি দলে যারা ছিলেন
বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।
অন্যান্য কর্মসূচি
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবন ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি এমএমসি পোর্ট, এয়ার এশিয়া এবং পেট্রোনাস গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। এ সময় মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
পরবর্তী সফর
মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকেলে চীনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। চার দিনের এ সফরে ১৬টি সমঝোতা স্মারক এবং তিনটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চীনা বিনিয়োগ আকর্ষণ, উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণই হবে এ সফরের মূল লক্ষ্য।
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
সব মন্তব্য
No Comments