ডেস্ক রিপোর্ট: চলে গেলন ফুটবল কিংবদন্তী পেলে। যিনি কালো মানিক বলে পরিচিত ছিলেন পেলে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তার মারা যাওয়ায় সারাবিশ্বে নেমেছে শোকের ছায়া।
তার মৃত্যুতে শোক জানিয়েছে ফুটবল তারকা মেসি, নেইমার,রোনারদোসহ বিভিন্ন মহল।
পেলে দীর্ঘদিন ধরে কিডনি ও প্রোস্টেটের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি অসুস্থতা বাড়লে তাকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। বড়দিনও সেখানে কেটেছে তার।
ব্রাজিলের আলোকিত সন্তান পেলে ফুটবলে অনন্য রেকর্ড গড়ে সারাবিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষের মন কেড়ে নিয়েছেন। তিনি ১৩৬৩টি খেলায় অংশ নিয়ে ১২৮১টি গোলের রেকর্ড গড়েন।
তিনি একমাত্র খেলোয়াড়, যার হাতে তিনবার বিশ্বকাপ উঠেছে; ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে।
২০০০ সালে ফিফা পেলেকে শতাব্দির সেরা খেলোয়াড় হিসেবে সম্মাননা দেয়।
কিন্তু পেলে নামটা তার আসল নাম নয়।
বিখ্যাত আবিষ্কারক টমাস আলভা এডিসনের সঙ্গে মিলিয়ে বাবা তার নাম রেখেছিলেন। ফুটবল খেলা শুরু করায় সবাই 'পেস' বলে ডাকত। 'পেস' মানে পা। পর্তুগিজে বলে শট মারাকেও বলা হয় 'পেস'। এই 'পেস' থেকেই এক সময় তাকে পেলে ডাকা শুরু হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments