স্টাফ রিপোটার: জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করতে বাংলাদেশের লোকশিল্পীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের লোকশিল্পীগণ আবহমান কাল ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে সমতার ও সাম্যের বাণি প্রচার করেছেন ও বাঙালি সংস্কৃতিকে পরিশীলিত ও বিকশিত করেছেন। তিনি বাংলাদেশের বাউল শিল্পীসহ লোকশিল্পীদের উপর ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির উপর্যুপরি আক্রমণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এসব ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবি করেন।
জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সব ধরনের বৈষম্য-ভেদ-বিভেদ-অসমতার বিরুদ্ধে সমতা ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাঙালির জাতীয় পুণর্জাগরণ সংঘটিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আজ ১৭ অক্টোবর ২০২৩ মহাত্মা লালনের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষ্যে জাসদ আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে শিরীন আখতার এমপি এ আহ্বান জানান।
উল্লেখ্য জাসদ প্রতিবছর ১ কার্তিক মোতাবেক ১৭ অক্টোবর লালন দিবস পালন করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়ে আজ সন্ধ্যায় লালন প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা শেষে আলোক প্রজ্জ্বলন করা হয়। লালনের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা ও উম্মে হাসান ঝলমল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, নাইমুল আহসান জুয়েল, মীর্জা মোঃ আনোয়ারুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, কোষাধ্যক্ষ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারী, জাতীয় কৃষক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবীর স্বপন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ। আলোচনায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments