বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারই সাতঘরিয়া গ্রামের ঐতিহাসিক বিবি শখিনার মাজারের কংক্রিটের ঢালাই ভেঙ্গে(কবর) মাটি খুড়ে তছনছ করে দিয়েছে দূর্বত্তরা।
ঘটনাটি গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় দূবৃর্ত্তরা ঘটিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার দিনের বেলা মাজারটি ঠিকই ছিল। সকাল বেলা দেখা যাচ্ছে মাজারটির ঠিক মাঝখানে এক বুক সমান গর্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলতা সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানিয়েছে, এ মাজারটি কবে এখানে হয়েছে তার সঠিক ইতিহাস কেউ বলতে পারবে না। মাজারটিকে কেন্দ্র করে এখানে কবরস্থান ও
ঈদগাঁও মাট গড়ে উঠেছে। এলাকাবাসীর দাবী মাজারটিতে যে কোন ধরনের মানত করলে উপকার পাওয়া যায় বলে, এখানে মানুষ এসে দোয়া দরুদ পড়ে। এটির পরিচর্য্যা করে। এটি রাণীশংকৈল উপজেলার একটি ঐতিহাসিক মাজার যা বিবি শখিনা মাজার হিসাবে পরিচিত। মাজার তছনছ করার মত এমন ঘটনা কারা ঘটিয়েছে তা উদঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামল ...
রংপুর অফিস: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার, ১৭ জুলাই দিবাগত ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments