স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের প্রাক্কালে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে তার বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করেছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে A আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও।
মার্কিন গণমাধ্যম TMZ–এর এক প্রতিবেদনে জানা গেছে, ‘ভিআইডি’ নামের মায়ামিভিত্তিক একটি প্রতিষ্ঠান এই মামলা করেছে। প্রতিষ্ঠানটি মূলত ক্রীড়া ইভেন্ট ও সংগীতানুষ্ঠান আয়োজন করে থাকে।
ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে। আগস্টে প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে ম্যাচ আয়োজনের একক স্বত্ব কিনে নেয় ভিআইডি। চুক্তি অনুযায়ী, শারীরিকভাবে সুস্থ থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকার কথা ছিল মেসির।
তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি মেসি। বরং হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে বসে পরিবারসহ খেলা উপভোগ করেন। অভিযোগ অনুযায়ী, সেই সুইটের ব্যয়ও বহন করতে হয়েছে আয়োজক প্রতিষ্ঠানকেই।
পরদিনই চিত্র পাল্টে যায়। ক্লাব ফুটবলে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি এবং পরবর্তী প্রীতি ম্যাচেও অংশ নেন। এতে আয়োজকদের সন্দেহ আরও ঘনীভূত হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি প্রথমে শিকাগোর সোলজার ফিল্ডে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করে ছোট ধারণক্ষমতার একটি স্টেডিয়ামে নেওয়া হয় ম্যাচটি। এতে টিকিট বিক্রি কমে গিয়ে আয়োজকদের অন্তত ১০ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভেন্যু পরিবর্তনের কারণ নিয়েও রয়েছে ভিন্নমত। এএফএ’র পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের কথা বলা হলেও স্থানীয় কর্তৃপক্ষের দাবি, টিকিট বিক্রি আশানুরূপ না হওয়াই ছিল মূল কারণ।
এছাড়া ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরে চীনে একটি ম্যাচ আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে ভিআইডি। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এএফএ বা মেসির পক্ষ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments