ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে আজ গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ, ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ভুলুণ্ঠিত। দেশে চলছে লুটপাটতন্ত্র। এই অবস্থার অবসান ঘটিয়ে দেশকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, অভিমুখীনতার পথে প্রতিষ্ঠা করার জন্য, প্রবল প্রতিকূলতার মুখেও দেশবাসী সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এই সংগ্রামে জনগণের বিজয় অবশ্যম্ভাবী। সিপিবি অগ্রভাগে থেকে এই সংগ্রাম এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ আরও বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করেছে। এর সঙ্গে আসলে ‘গণতন্ত্রে’র কোনো সম্পর্ক নেই। নিজের দেশে ও বিশ্বে যুক্তরাষ্ট্রের আগাগোড়া ভূমিকা তার গণতন্ত্র ও মানবতাবিরোধী চরিত্রের প্রমাণ বহন করে। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার পক্ষে এবং গণতন্ত্র-মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিছুদিন আগেও যুদ্ধাপরাধী ঘাতক জামাতের পক্ষনিয়ে তাকে মডারেড ইসলামি দল হিসাবে আখ্যায়িত করতে দেখেছি। এসব ভুরি ভুরি ঘটনার কথা বিশ^বাসী অবগত। আজও তার সেই গণতন্ত্রবিরোধী ভূমিকা অব্যাহত আছে। অতীতের মতো, নিজেকে ‘গণতন্ত্রের’ রক্ষাকর্তা দাবি করে সে বিশ্বব্যাপী গণতন্ত্র হত্যা, গণহত্যা, সেনা অভিযান, সার্বভৌমত্ব লঙ্ঘন, দেশ দখল, নয়া উপনিবেশিক কায়দায় লুণ্ঠন ইত্যাদি ঘৃণ্য তৎপরতা চালাচ্ছে। তার মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না। তার এই ‘গণতন্ত্র-মানবাধিকার’ বিরোধী বিশ্ব-রণনৈতিক অভিযানের অংশ হিসেবেই সে সম্প্রতি গণতন্ত্র সম্মেলনের আয়োজন করেছে। মনে রাখতে হবে যে, ইতিহাস প্রমাণ করে-‘আমেরিকা যার বন্ধু, তার কোনো শত্রুর প্রয়োজন হয় না’। মার্কিন ষড়যন্ত্রের স্বরপ সম্পর্কে সচেতন থাকার জন্য সিপিবি দেশবাসীর প্রতি আহźান জানাচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সিপিবি একইসঙ্গে ফ্যাসিস্ট দুঃশাসন এবং লুটরা-ধনবাদী ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-মানবাধিকার-সমাজতন্ত্র অভিমুখীনতা তথা মুক্তিযুদ্ধের ধারায় পরিচালনার জন্য বাম-গণতান্ত্রিক বিকল্প প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করছে। সিপিবি ফ্যাসিস্ট দুঃশাসন ও সাম্রাজ্যবাদী আগ্রাসন-ষড়যন্ত্র উভয়ের বিরুদ্ধে একইসঙ্গে সংগ্রাম করে যাবে। দেশবাসীকে সেই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার জন্য সিপিবি আহবান জানাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
স্টাফ রিপোর্টার: রামিসা ধর্ষণ-হত্যাসহ সারাদেশে প্রতিদিন শিশুকন্যা ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম এবং মবের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সম ...
সব মন্তব্য
No Comments