স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী গত ২৪ জুলাই ২০২৬ তারিখে তিনি গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২২ অক্টোবর ২০২৬ এর মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
নতুন রাষ্ট্রপতি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত নতুন মন্ত্রিসভায় তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, যা তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ কুমিল্লা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা রয়েছে।
আলোচনার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তবুও একটি অংশ মনে করছে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় তাকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করা হতে পারে। এছাড়া বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম খান এবং ড. আব্দুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে। তাদের দুজনের কাউকেই নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি।
এই তালিকার বাইরেও কয়েকটি নাম নিয়ে গুঞ্জন রয়েছে। এর মধ্যে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেও। সাংবিধানিক ধারাবাহিকতা এবং ক্লিন ইমেজের কারণে তার নামও আলোচনায় এসেছে। পাশাপাশি সদ্য সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম একসময় জোরালোভাবে আলোচনায় থাকলেও বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে সেই সম্ভাবনা কার্যত নেই।
বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে যিনি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য, বিতর্কের ঊর্ধ্বে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করতে পারবেন। বিএনপির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সিনিয়র নেতারা শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট: দেরীতে হলেও পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতি পদ থেকে ফ্যসিস্ট শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট সাহাবুদ্দিনের সরে যাওয়াকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির নেতৃবৃন্দ। এবি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের সংগঠন নয়, মানুষের সংগঠন।’ তাই ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার ...
স্টাফ রিপোর্টার: স্বার্থান্বেষী কোনো গোষ্ঠীকে রক্ষা করা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী ইশরাক। তিনি বলেন, বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কথা ও গুজবে আমি বিশ্বাস করি না। আর ...
সব মন্তব্য
No Comments