মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আজ মঙ্গলবার(০৮ অক্টোবর) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সেনা, পুলিশ, র্যাব, বিজিবি এর পাশাপাশি প্রায় ২ লাখ আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করেছে দেশের বৃহত্তম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ধর্মীয় উৎসব আমেজে মেতে ওঠেছে। এরই অংশ হিসেবে আজ উপজেলার ৫৪ টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য রাণীশংকৈল থানা'র আয়োজনে থানা চত্বরে " ব্রিফিং প্যারেড" অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়ন্ত কুমার সাহা'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার( রাণীশংকৈল সার্কেল) ফারুক আহম্মদ, উপজেলা প্রশিক্ষিকা ও আনসার ভিডিপি কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মোছাঃ সাহেরা খাতুন, আনসার ভিডিপি'র উপজেলা প্রশিক্ষক মোঃ হারুন-অর-রশিদ।
ব্রিফিং প্যারেড-এ বক্তারা বলেন, হিন্দুদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। এই উপজেলায় ৫৪ টি মন্ডমে এ বছর দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। সরকার পরিবর্তনের কারনে এ বছর সনাতন ধর্মালম্বীদের মাঝে অনেকটাই আতংক বিরাজ করছে। সেই কারনে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা সাধারণ কাজ-কর্মের পাশাপাশি পুজা-অর্চনাতে অনাগ্রহ প্রকাশ করছেন। সনাতন ধর্মালম্বীরা যাতে নির্ভয়ে, নির্দ্ধিধায় স্বাভাবিকভাবে পুজা-অর্চনা করতে পারে সেই লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য ব্রিফিং প্যারেড এর মাধ্যমে পুজার নিরাপত্তা থাকা প্রতিটি বাহিনীর সদস্যদেরকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, নিরাপত্তার দায়িত্বে থাকা সকল বাহিনীগুলোর পাশাপাশি উপজেলার প্রশিক্ষিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮২ জন পুরুষ সদস্য এবং ১০৮ জন মহিলা সদস্য গ্রুপ মোতাবেক বিভক্ত হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত পুজা মন্ডবগুলোতে নিরবিচ্ছিন্নভাবে উপস্থিত থেকে শান্তি-শৃঙ্থলা রক্ষা ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে মোতায়েন থাকবে।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments