ডেস্ক রিপোর্ট: মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেপ্তারের পর একের পর এক তথ্য উঠে আসছে। এবার জানা গেল তার সঙ্গে মাদক নেয়ার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাদের মধ্যে রয়েছেন মুনমুন ধামেচা নামে এক মডেলও।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, মুনমুনের কাছ থেকে মাদক পাওয়া গেছে। স্যানিটারি প্যাড ও অন্তর্বাসের মধ্যে মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি। শাহরুখপুত্রের সাথে ‘গাঢ় বন্ধুত্ব’ ছিল তার।
২৩ বছর বয়সী মুনমুন পেশায় একজন মডেল। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা ধনী ব্যবসায়িক পরিবারের মেয়ে তিনি। বিভিন্ন পার্টিতে পরিচিত মুখ মুনমুন। বিভিন্ন সেলিব্রেটির সঙ্গে তার ছবিও রয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়।
মুনমুনের মা গত বছর মারা যান। তার বাবার মৃত্যু হয়েছে আগেই। মুনমুনের এক ভাই রয়েছে, তিনি দিল্লি থাকেন। প্রাথমিক পড়াশোনা মধ্যপ্রদেশের সাগরে হলেও পরে মুনমুন পরে ভোপালে চলে আসেন। গত ছয় বছর ধরে দিল্লি বসবাস করছিলেন এই মডেল। মডেলিংয়ের সূত্র ধরে শাহরুখ-তনয়ের সঙ্গে তার বন্ধুত্ব।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরায় মাদক নেয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments