রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারীলাল একাডেমি ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনে বিলীনের পথে। প্রিয় দুটি বিদ্যাপিঠ রক্ষার দাবীতে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা বেশ কয়েকবার মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালণ করলেও জ্ঞানের আলো ছড়ানো এ বিদ্যালয় দুটি রক্ষায় সরকারি ভাবে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি । এই বিদ্যালয় দুটি বর্তমানে উপজেলার মাঝ দিয়ে বয়েচলা ভয়াল সন্ধ্যা নদীর তীব্র ভাঙ্গনের তীরে এসে দাঁড়িয়েছে। বিহারি লাল একাডেমি ১৯১৯ সালে স্থানীয় শম্ভু নাথ সরকারের ছেলে ভারতের শিক্ষা বিভাগে চাকরিরত বিহারি লাল সরকার তার নামে পৈত্রিক সম্পত্তিতে প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্যে ছিলো তাঁর জন্মভূমির শিক্ষা বঞ্চিত সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। ১৯৪১ সালে ওই এলাকার সরকার বাড়ির সহযোগিতায় একই ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয় পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। যা এখন নদী ভাঙ্গনের তীরে এসে যেন বলছে, তোমাদের আর বেশিদিন শিক্ষার আলো ছড়াতে পারবোনা। তাই বিদ্যালয় দুটিকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য শিক্ষা সচেতন স্থানীয়রা দান বাক্স নিয়ে বাড়ি বাড়ি ও হাট বাজারে গিয়ে সাহায্য তুলছেন ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করার জন্য। স্থানীয় শুভ দাস নামের এক যুবক প্রথমে এই উদ্যোগ নেন শুক্রবার (২৭ আগস্ট)। পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকাবাসী এক হয়ে এ কাজে যোগদেন। গত তিন দিন ধরে তারা দান বাক্স নিয়ে এলাকায় বাড়ি বাড়ি ও হাট-বাজারে ছুটছেন। তারা নদী ভাঙনের হাত থেকে শিক্ষার আলো ছড়ানো ঐতিহ্যবাহী এ বিদ্যালয় দুটি রক্ষায় ওই এলাকার মানুষসহ সমাজের সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments