প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বরসা এনজিও কর্তৃক অধিক লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় গ্রাহকের শতকোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে এবং বরসা কর্তৃপক্ষকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে ধলবাড়িয়া ইউনিয়নের রতনপুর শাখা কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহক অংশ গ্রহণ করেন।
রতনপুর নূরনগর সড়কে প্রায় এক কিলোমিটার রাস্তার উপরে ভুক্তভোগী প্রায় সাড়ে ৩ হাজার নারী ও পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি।
মানববন্ধনে বক্তারা বলেন, অধিক লাভের প্রলোভন দেখিয়ে প্রায় শতকোটি টাকা আত্মসাত করেছে বরসা এনজিও। বার বার তারিখ পরিবর্তন করেও গ্রাহকদের টাকা না দিয়ে তাল বাহানা করে যাচ্ছেন। ইতোমধ্যে কর্মকর্তা কর্মচারীরা বিদেশে পালিয়ে যাওয়ার পায়তারা চালাচ্ছেন। বক্তারা অবিলম্বে বরসা কর্তৃপক্ষের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান পূর্বক দিশেহারা গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অংশ নিতে আসা রতনপুর ইউনিয়নের প্রবাচপুর গ্রামের শারিরীক প্রতিবন্ধী রুহুল আমিন বলেন, আমি প্রতিবন্ধী। আমার স্ত্রী এবং সন্তান ইটের ভাটায় শ্রমিকের কাজ করে কিছু টাকা জমিয়ে ছিলো। বরসা এনজির কর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে সেখানে ৩লক্ষ ৮০ হাজার টাকা জমা রেখেছিল। সেই টাকা নিয়ে আত্মসাতের খবরে আমার স্ত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। একই কথা বললেন কামারগাতি গ্রামের রহিমা খাতুন। স্বামী পরিত্যাক্ত রহিমা রেখেছিলেন ৪০ হাজার টাকা। এছাড়া শ্যামনগরের নুরনগর গ্রামের শ্যামল সাহা জমি বিক্রি করে ১১ লক্ষ টাকা রেখেছিলেন। এখন টাকার মেয়াদ ১ বছর পূর্ণ হলেও টাকা দিয়ে কর্তৃপক্ষ তাল বাহানা চালিয়ে যাচ্ছেন।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি বলেন, গ্রামের অসহায় মানুষের টাকা নিয়ে তালবাহানা করায় কিছু আগে আমরা আন্দোলন শুরু করলে। তারা ৭৬ কোটি টাকার একটি চেক প্রদান করে। যা পুলিশের কাছে জমা আছে।
এবিষয়ে বরসা এনজিও রতনপুর শাখা ম্যানেজার বাবুর আলী বলেন, আমাদের মালিক মারা যাওয়ায় একটু সমস্যায় পড়েছি। তবে বর্তমান এমডি ফেব্রæয়ারিতে একটা ভালো সংবাদ দিতে চেয়েছেন। কিন্তু তার আগেই গ্রাহকরা মানববন্ধন করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সহকারী সার্কেল আমিনুর রহমান বলেন, যেহেতু লেনদেনের বিষয় সেহেতু অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ বিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট কমিটি বরসা কর্তৃপক্ষীর সাথে বসাবসি করেছেন।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments