নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান। সঞ্চালনায় ছিলেন হুমায়ুন কবির মাস্টার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী, অভিভাবক সদস্য কামাল হোসেন ও শিক্ষক সদস্য আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান বাবু, কবির হোসেন ভূঁইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, মুজিবুর রহমান রিপন, মুক্তার হোসেন এবং জনকল্যাণ সমিতির উপদেষ্টা জাকির হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অতীতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। শিক্ষকদের জন্য আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এতে শিক্ষকরা বিদ্যালয় প্রাঙ্গণে থেকেই নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন।
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এলাকাবাসী নবগঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments