রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বানারীপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাতে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের বাসিন্দা বিএনপি নেতা ফারুক সিকদার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীকে সুনির্দিষ্ট ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন (অজ্ঞাতনামা) আসামী হিসেবে মেহেদী হাসান উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments