বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন ড. মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ।
বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ তথ্য জানা যায়।
জানা গেছে, এবছর ১৫ পদের বিপরীতে মোট ১৯ জন শিক্ষক প্রার্থী হিসেবে ছিলেন। এর মধ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের ১৪ প্রার্থী জয়লাভ করেন। পাঁচ পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি ড. মো. কামরুজ্জামান (এসিসিই), সহ-সভাপতি পদে ড. মো. রাশেদুজ্জামান (ইএসডি), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম (গণিত), কোষাধ্যক্ষ পদে ড. মো. বশির উদ্দীন (এমজিটি), দপ্তর সম্পাদক পদে গাজী মোহাম্মদ মাহবুব (অর্থনীতি)।
এছাড়া সাধারণ সম্পাদক পদে মো. ফায়েকুজ্জামান মিয়াকে ২৪ ভোটের ব্যবধানে পরাজিত করে ড. মো. আবু সালেহ (১০১) এবং প্রচার সম্পাদক পদে মো. সোলাইমান হোসেন মিন্টুকে ৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে সাদ্দাম হোসেন (১১১) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে জয়লাভ করেন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী হিসেবে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান, এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নাজমুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বুলু রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা।
প্রধান নির্বাচন কমিশনার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশিদ বলেন, এবছর সকলের অংশগ্রহণে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments