রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাডায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ নিবন্ধক (কাজী),ইমাম ও পুরোহিতদের নিয়ে দু’দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু উন্নয়ন উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি'র (জাইকা) সহায়তায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ ও তালাক রেজিষ্টার (কাজী) ও ইমাম-পুরোহিতদের ভূমিকা শীর্ষক দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,ডা. সাগর,ইউডিএফ সুশান্ত কুমার বিশ্বাস,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস.মিজানুল ইসলাম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত এবং নিকাহ্ ও তালাক রেজিষ্টাররা (কাজী) উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments