মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণ করেছেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।
বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়র রকিব নিজস্ব অর্থায়নে গোপালগঞ্জ এতিম সরকারি শিশু পরিবারে বালকের মধ্যে এ পোষাক বিতরণ করা হয়।
গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের আয়োজনে এ পোষাক এতিম শিশুদের মাঝে ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয়। গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।
এসময় মেয়র শেখ রকিব হোসেন বলেন, 'এতিম শিশুরাও আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ। তাদের পিতা-মাতা না থাকলেও আমরা তাদের পরিবার-পরিজন। তাদের সুখ-দুঃখে আমাদের তাদের পাশে থাকা উচিৎ। ঈদ উপলক্ষে নিজস্ব অর্থায়নে এতিম বাচ্চাদের পোষাক কিনে দিয়েছি। আমি প্রায়ই তাদের খোঁজ খবর নেই। নিজের সার্মথ্য অনুযায়ী তাদের আর্থিক সহায়তা করি। দেশের মানুষ ভালো থাকলে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত তাঁর পরিবার সহ সকল শহিদের বিদেহী আত্মা শান্তি পাবে।'
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments