বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ী গ্রেফতার, মোবাইলসহ আটক ১

প্রকাশ : 28 Sep 2026
বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ী গ্রেফতার, মোবাইলসহ আটক ১

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার সময় জুয়া খেলার বেটিং অ্যাপসসহ মো. রিফাত মিয়া (২২) নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত রিফাত মিয়া জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পুরান বাট্টাজোর এলাকার মো. মনজুরুল হকের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনা এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২ এর একটি চৌকস আভিযানিক দল গত ২৪ ঘণ্টার বিশেষ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে অনলাইন জুয়াড়ির কাছ থেকে জুয়া খেলার বেটিং সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপস ও মোবাইল জব্দ করা হয়।


এ ঘটনায় জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) অফিসার ইনচার্জ সজীব রহমান সূত্রে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়া ও অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

;