মোংলা থেকে মোঃ নূর আলমঃ ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মোংলা সরকারি কলেজ’র আয়োজনে কলেজ ক্যাম্পাসে ১ নভেম্বর বুধবার সকালে সচেতনতমূলক নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো ক্লাস ক্যাম্পেইন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, শোভাযাত্রা ও সমাবেশ।
বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহের কর্মসুচিতে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ কে এম রব্বানী। এ উপলক্ষে আয়োজিত নানা কর্মসুচিতে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক শেফালি মন্ডল, প্রভাষক পাপিয়া হালদার, প্রভাষক রূপা দাস, প্রভাষক পলাশ চক্রবর্তী প্রমূখ। ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা সপ্তাহের কর্মসুচিতে বক্তারা বলেন বাড়ীর চারপাশ পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যেখানে সেখানে যাতে বৃষ্টির পানি জমে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বক্তারা আরো বলেন বাড়ীতে মশারি অথবা মশা নিধন ওষুধ ব্যবহার করতে হবে। অন্যদিকে বুধবার বেলা ১২টা থেকে মোংলা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ কে এম রব্বানী পৃথক পৃথক ভাবে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সাথে মতবিনিময় সভা এবং সৌজন্য সাক্ষাত করেন। এসময় অধ্যক্ষ কে এম রব্বানীর সাথে প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, ড. অসিত বসু, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক বিশ^জিৎ মন্ডল ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম উপস্থিত ছিলেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments