আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় আয়নাপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন কাংশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, আয়নাপুর বাজার দীর্ঘদিন ধরে কাংশা ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। পূর্বেও এই স্থানেই ইউনিয়ন পরিষদের ভবন ছিল। তাই জনগণের সুবিধা ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতে একই স্থানে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, আয়নাপুরের সঙ্গে ইউনিয়নের সব ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হওয়ায় সাধারণ মানুষ সহজেই এখানে এসে ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করতে পারবেন। ফলে পুরাতন ভবনের স্থানেই নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবি ইউনিয়নবাসীর।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments