স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন দরকার। আমাদের দেশে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ বিষয়ে আমাদেরকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।
উপদেষ্টা আজ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন এতে সভাপতিত্ব করেন।
বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়ে নূরজাহান বেগম বলেন, আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে করে আমরা ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে পারি। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসার জন্য লিনাক মেশিন খুবই প্রয়োজনীয়। বর্তমান সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরো ছয়টি লিনাক মেশিন ক্রয়ের ব্যবস্থা নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে মেশিনগুলো দেশে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্তন ক্যান্সার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর বলেন, স্তন ক্যান্সার ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য আমাদেরকে লজ্জা বা ভয় না পেয়ে যথাসময়ে স্ক্রিনিং করতে হবে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দেখা গেছে ৩০ বছরের নিচেও অনেকের স্তন ক্যান্সার হতে পারে। তাই বয়সের দিকে না তাকিয়ে, কোনো ধরনের উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments