ভোলা প্রতিনিধি॥ ভোলার ইলিশায় একটি যাত্রীবাহি বাস থেকে ৭ কেজি গাঁজা ও ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরিঘাটে চেকপোস্টে চট্রগ্রাম থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা নিউ ইসরাত (রেজি: নং-১১০৬৪১) নামের একটি যাত্রীবাহি বাস থেকে এসব উদ্ধার করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা নিউ ইসরাত (রেজি: নং-১১০৬৪১) নামের একটি যাত্রীবাহি বাসে ইলিশা ফেরিঘাটের চেকপোস্টে তল্লাসী চালিয়ে বাসে ব্যাগ রাখার বক্সে একটি স্কুল ব্যাগ ও সিটের নীচে কাপড় চোপর রাখার একটি ব্যাগ পাওয়া যায়।
বাসটির ড্রাইভার, হেলপার এবং আশেপাশের অন্যান্য যাত্রীদের ব্যাগগুলোর মালিক সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা কেউই ওই ব্যাগগুলোর মালিক নয় বলে জানান। তখন ড্রাইভার হেলপার ও যাত্রীদের সম্মুখে ব্যাগ দুটি খুললে বক্সে রাখা স্কুল ব্যাগটি থেকে ৫৭ বোতল ফেন্সিডিল ও সিটের নীচে রাখা ব্যাগটি থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা ও ফেন্সিডিলের বিষয়ে বাসটির ড্রাইভার, হেলপার ও অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, ফেনী থেকে একজন মধ্যবয়সী লোক বাসটিতে ওঠে ওই সিটটিতে বসে উক্ত সিটের সোজা উপরে বক্সে এবং সিটের নিচে তার ব্যাগগুলো রাখে। বাসটি লক্ষীপুর থেকে ফেরিতে করে ইলিশা ফেরিঘাটে পৌঁছালে পুলিশের চেকপোস্ট টের পেয়ে লোকটি ব্যাগগুলো রেখে কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ সংক্রান্ত ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments