স্টাফ রিপোর্টার: মেট্টোরেলের কর্মী লাঞ্চিত হওয়ার ঘটনার বিচারসহ ৬দফা দাবিতে সকাল থেকে মেট্টোকর্মীদের কর্মবিরতি চলছে। কর্মবিরতির কারনে টিকেট কাউন্টার বন্ধ থাকলেও, যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় রেল চালু রেকেছে কর্তৃপক্ষ।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে 'ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সব কর্মকর্তা ও কর্মচারীদের' ব্যানারে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬দফা দাবি তুলে ধরে সোমববার (১৭ মার্চ) কর্মবিরতির কথা জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক বিকাল সোয়া ৫টায় দুজন মহিলা কোনো প্রকার পরিচয় পত্র প্রদর্শন না করেই সিভিল ড্রেসে বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে থাকা সুইং গেইট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। যেহেতু তারা নির্ধারিত ইউনিফর্ম পরিহিত ছিলেন না ও তাদের পরিচয় নিশ্চিত সম্ভব হয়নি, তাই দায়িত্বপ্রাপ্ত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেইট ব্যতিত সুইং গেইট দিয়ে বের হওয়ার কারণ জানতে চান। তবে, সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তা উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন, এবং একপর্যায় এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান।
পরবর্তীতে ঠিক এক্বিভাবে দুইজন এপিবিএন সদস্য সুই গেইট ব্যবহার করে সুইং গেইট নাি লাগিয়ে চলে যান, উক্ত বিষয়ের কারণ তাদের কাছে জানতে চাওয়ায় তারা পূর্বের জের ধরে তর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর পুরিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএ এর সঙ্গে ইএফএতে তর্কে জড়িয়ে পড়েন এবং ইএফও থেকে বের হওয়ার সময় কর্মরত সিআরএ এর কাঁধের বন্দুক দিয়ে আঘাত করে ও কর্মরত আরেকজন টিএমও এর শার্টের কলার ধরে জোরপূর্বক এমআরটি পুলিশ বক্স নিয়ে গিয়ে মারাধর করে এবং গুলি করার জন্য বন্দুক তাক করে।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ ও উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় বিষয়টির সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার ...
সব মন্তব্য
No Comments