ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১১ জুলাই ২০২৫ শুক্রবার এক বিবৃতিতে অভিযোগ করছে যে কয়েকদিন আগে কারাবন্দী জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনুর আইনজীবী ও পরিবারকে না জানিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার নামে গোপনে কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে। জাসদের বিবৃতিতে উদ্বেগ ও আশংকা প্রকাশ করে বলা হয় যে, জনাব হাসানুল হক ইনুর রেকর্ডকৃত ভয়েস কারিগরি প্রযুক্তির অপব্যবহার রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতভাবে পরিবর্তন করে তাঁর বিরুদ্ধে আইসিটি ও দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় ফরেনসিক সাক্ষ্য হিসাবে ব্যবহারের অপচেষ্টা চালানো হবে। জাসদের বিবৃতিতে আরও অভিযোগ করা হয় যে, মিথ্যা মামলায় কারাবন্দীদের অনেকেই জোরজবরদস্তি করে রাজসাক্ষী বানানোর ও অপচেষ্টা চলছে। জাসদের বিবৃতিতে অভিযোগ করা হয় যে, মেটিক্যুলাস ডিজাইনে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, বাংলাদেশ রাষ্ট্রের জন্মশত্রু—চিরশত্রুদের কর্তৃক রাষ্ট্রক্ষমতা জবরদখল করে বেআইনিভাবে আইন—কানুন পরিবর্তন করে বেআইনিভাবে আইসিটি দখল ও নিজেদের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত প্রতিহিংসামূলক মিথ্যা মামলা সাজানো বিচারে পূর্বনির্ধারিত রায় দিয়ে জননেতা হাসানুল হক ইনুসহ মুক্তিযুদ্ধের অগ্রসেনা, বিশিষ্ট রাজনৈতিক ও প্রজাতন্ত্রের কর্মকর্তা—কর্মচারীদের বিচারিক হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নেয়ার তোরজোর করা হচ্ছে। জাসদের বিবৃতিতে অবৈধ ক্ষমতা দখলদার বেআইনি সরকার নিয়ন্ত্রিত বেআইনি আদালতে বেআইনি বিচারে বিচারিক হত্যার সোচ্চার অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানধাধিকার সংস্থাসমূহ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তি, দল, মহল, গোষ্ঠীর প্রতি আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments