খুলনা অফিস: ভূমিদস্যু ওহাব আলী কর্তৃক হামলা ও তার দোসর হাফিজ কর্তৃক ভূমিহীনদের নামে মিথ্যা সংবাদের প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ভূমিহীনদের ওপর হামলা ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের সুনামধন্য বারবার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের নামে মিথ্যা সংবাদ প্রচার এবং সম্পদ দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
স্থানীয় ভূমিহীন নেতা সেকেন্দার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসীর মধ্যে ভূমিহীন নেত্রী শহীদ জায়দা খাতুনের পুত্র মোঃ আলমগীর হোসেন আলম, জাকির হোসেন্, আশরাফ, সেকেন্দার পাড়, আব্দুল হালিম, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম বুল্যা, শফিকুল ইসলাম, আব্দুস সবুর গাজীসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, শহীদ জায়েদা নগরের সাবেক সভাপতি ওয়াব আলি সরদার ক্ষমতার অপব্যবহার করে ভূমিহীনদের সম্পদ নিজের নামে করেছেন। ফুটবল মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ বিভিন্ন সম্পত্তি দখল করে আসছে। তারা বিভিন্ন সময় প্রতিবাদ করায় হামলা-মামলার স্বীকার হয়েছেন। বর্তমানে ওহাবের দোসর হয়ে ভুমিহীনদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করছে হাফিজুর নামে এক ব্যাক্তি। বর্তমানে স্বাধীন রাষ্ট্র দেশের ভিত্তরে ঘাপটি মেরে থাকার এসব দুস্কৃতিকারীদের জন্য গরীব মানুষ আজ নির্জাতিত। দীর্ঘদিন যাবৎ একটি চক্র ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার দরিদ্র মানুষকে নির্যাতন করে আসছে। অবিলম্বে তাদের সম্পত্তি ফিরিয়ে না দিলে ও হামলার সুষ্ঠু বিচার না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।
মানববন্ধন শেষে শতাধিক ভূমিহীন অসহায় মানুষ সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments