সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরার আশাশুনিতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সঙ্গে অনুষ্ঠিত হলো বিডি ক্লিন সদস্য সম্মেলন–২০২৫।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার হলরুমে জমকালো এই আয়োজন সম্পন্ন হয়।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১১০ জন সদস্য এক কণ্ঠে শপথ নেন, নিজেদের অঙ্গন, শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি সদস্যকে দেওয়া হয় গাছের চারা এবং জাতীয় পতাকা, যা পরিচ্ছন্নতা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে কাজ করে।
খুলনা বিভাগীয় সমন্বয়ক তিমির মজুমদার বলেন, এই শহর আমার, এই দেশ আমার, আর একে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার। বিডি ক্লিন কেবল একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমরা প্রতিটি শহর ও গ্রামে পরিচ্ছন্নতা অভিযান চালাই এবং সচেতন নাগরিক গড়ার চেষ্টা করি।”
উপ-সমন্বয়ক তানভীর আনজুম নাফিস জানান, বিডি ক্লিনের কার্যক্রম শুধু পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি নিয়মিত সচেতনতা কর্মসূচি, রিসাইক্লিং প্রকল্প এবং গাছরোপণ কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে যুবকদের মধ্যে সমাজসেবার মানসিকতা বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা জেলা সমন্বয়ক অর্পণ বসু, সহ-সমন্বয়ক সালেহা জান্নাত সদর উপজেলা উপ-সমন্বয়ক শেখ শারিয়র আঞ্জুম সিফাত, দেবহাটা উপজেলা উপ-সমন্বয়ক রিফাত আহমেদ এবং অন্যান্য সদস্যরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ইসমত জেরিন আফরিন।
শেষে ১১০ জন সদস্য হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেন—“আমরা প্রতিজ্ঞা করি, আমাদের নিজ নিজ অঙ্গন থেকে পরিচ্ছন্নতার শপথ বাস্তবায়ন করব।”
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments