ফরিদপুর অফিস : ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি বিশিষ্ট আইনজীবী এবং আমৃত্যু কমিউনিস্ট কমরেড রেজাউল করিম রেজা আর নেই।
রোববার (১৯ ডিসেম্বর ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
উল্লেখ্য, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুত্রবার (১৭ ডিসেম্বর ২০২১) ফরিদপুরে ভর্তি হন সাবেক ভিপি রেজা। শনিবার (১৮ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান হাসপাতালে নেওয়া হয়।
তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ ও আমরা শোকাহত।
রাজবাড়ী করিম সু হাউজের মালিক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন রেজাউল করিম রেজা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি, কলামিস্ট ও আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, জনলোক কেন্দ্রীয় সমন্বয় কমিটি, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও যুগবার্তা সম্পাদক রফিকুল ইসলাম সুজন পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments