স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে স্বাস্থ্যের অত্যন্ত জটিল ও সংকটময় অবস্থা পার করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন ।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় পূর্ব ঘোষণা ছাড়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ সংকট উৎরিয়ে যেতে পারলে হয়তো আমরা ভালো কিছু শুনতে পারবো।
আজ ভোর সাড়ে ৬টায় মিডিয়া সেলের পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনের বরাতে জানান, বেগম জিয়া নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। দেশবাসীর কাছে তাঁর বড় ছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দোয়া চেয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় হাসপাতালে দেখতে যান তারেক রহমান।
২৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়বেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments