বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির বিশেষ সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ইয়াছিন আরাফাত রবিন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪) রাত সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল দেশের বাইরে যাওয়ায় এবং দেশে ফেরার আগ পর্যন্ত ক্লাবের গঠনতন্ত্র অনুয়ায়ী কার্যকরি কমিটির সভায় ক্লাবের সিনিয়র যুগ্ন সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন-কে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
সভায় কার্যকরি কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির, সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদসহ, কার্যকরী কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী এবং নূর মোহাম্মদ সাগর।
বিশেষ সভায় সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তরসহ বিবিধ অ্যাজেন্ডা ছিল।
দৈনিক খোলাচিঠি পত্রিকার সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, ‘শ্রীমঙ্গল প্রেসক্লাব নতুন নেতৃত্বে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারি স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অাশা করছি।’
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments