ডেস্ক রিপোর্ট: মানবাধিকার ও সমাজকর্মী বনশ্রী পাল এবং ব্রাক ইন্টারন্যাশনাল-এর প্রাক্তন নির্বাহী পরিচালক ফারুক আহমেদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন। ২৬ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২১তম সভায় তাঁরা অংশগ্রহণ করেছেন। আগামী তিন বছর বোর্ডের সদস্য হিসেবে তাঁরা দায়িত্ব পালন করবেন।
বনশ্রী পাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লক্ষ্মীপুর জেলা ইউনিটের আজীবন সদস্য এবং জাতীয় মহিলা সংস্থা, জেলা অফিস, লক্ষ্মীপুর-এর নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি লক্ষ্মীপুরের প্রাইভেট জেল ইন্সপেক্টর, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্যসহ জেলার ক্রীড়া সংস্থা ও একাধিক দাতব্য প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ফারুক আহমেদ, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এন্টারপ্রাইজ-এর পরিচালনা পর্ষদের সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ফুলকি-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেনেভাভিত্তিক গ্যাভি, দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স এর বোর্ড সদস্য ছিলেন। এ ছাড়া ঢাকায় বিশ্বব্যাংক কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনসহ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যান্যরা হলেন- বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, চেয়ারপার্সন; অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী, সাধারণ সম্পাদক; দ্য ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন- সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপক ড. ফখরুল আলম, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ভাসমান হাসপাতাল ‘‘জীবন তরী’’ এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী ও সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (শেড) এর প্রতিষ্ঠাতা পরিচালক ফিলিপ গাইন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments