ডেস্ক রিপোর্ট: স্বৈরাচার হাসিনা খেদানোর আন্দোলন থামাতে সরকারি নির্দেশের আজ্ঞাবহ হয়ে গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সদস্যরা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছিলো, তারাই আবার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্থগিতের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বলে শোনা যাচ্ছে! বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, এই অপচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বানানোর পাঁয়তারা।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম এবং সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, গত প্রায় ১৬ বছরের স্বৈরাচারি শাসনে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ফোরামও আজ্ঞাবহ দলদাসে ভরে ফেলা হয়েছে। ঢাবির সিন্ডিকেট সদস্যদের বেশিরভাগই যে আওয়ামী আজ্ঞাবহ তার প্রমাণ মিলে গত ১৭ জুলাই। স্বৈরাচার হাসিনা সরকার যখন একের পর মানুষ খুন করেও বিক্ষোভ দমাতে পারছে না, যখন তারা টের পাচ্ছে যে আন্দোলন সরকার পতনের এক দফার দিকেই যাচ্ছে, তখন ঢাবির আওয়ামী সিন্ডিকেট সরকারি আদেশে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার, শিক্ষার্থীদের নির্দেশ দেয় হল ছাড়তে। সেই একই আওয়ামী দালালে ঠাঁসা সিন্ডিকেট যখন দুই মাসের মাথায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংগটিত মত-অমত-দ্বিমত প্রকাশের রাস্তা বন্ধ করার সিদ্ধান্তের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন আর কিছুই বুঝতে বাকি থাকে না। ঢাবির দলকানা সিন্ডিকেট হয় এখনও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত নয়তো তারা নতুন প্রভুর সন্ধান পেয়েছে। এই বাস্তবতায় শেখ মুজিবুর রহমানের বাকশালের মধ্য দিয়ে দেশব্যাপী একদলীয় শাসন প্রতিষ্ঠার হীন চেষ্টার কথা আমাদের মনে পড়ে, চোখে ভাসে তার কন্যা স্বৈরাচার হাসিনার একদলীয় শাসনের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রচেষ্টার চিত্র
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments