স্টাফ রিপোর্টার: অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ২৪ ঘন্টায় সারাদেশে আরও ৫২৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খনা বাহিনী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে আরও ৯৭৪ জনকে আটক করা হয়েছে। এনিয়ে ২৪ ঘন্টায় ১ হাজার ৫০৩ জনকে আটক করা হয়।
ডেভিল হান্ট পরিচালনায় এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরআগে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘো ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ ও উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ...
সব মন্তব্য
No Comments