ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম- IUGIP উদ্যোগে পৌরসভায় LINIC গঠন ও LINIC সদস্যদের দায়িত্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৩ জুন) ফুড ল্যান্ড ক্যাফের কনফারেন্স রুমে ভেড়ামারা পৌর পরিষদের মেয়র, কাউন্সিলরবৃন্দসহ PR & SI Standing Committee Members, PNO, ΜΕ, SDO, AE/SAE, CDA ও নির্বাচিত LINIC সদস্যবৃন্দরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন গর্ভনেন্স ইম্প্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিসেস, আইইউজিআই।
কর্মশালায় প্রশিক্ষণ দেন, সিনিয়ার এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মো. আব্দুল আলিম, জুনিয়ার জিডিপিএ স্পেশালিষ্ট , সুমনা মোস্তফা ও আরসি, আইইউসিআইপি সন্দিপ মন্ডল।
বক্তব্য রাখেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল।
উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র নাইমুল ইসলাম, রোকেয়া খাতুন,কাউন্সিলর ফিরোজ মৃথা, নজরুল ইসলাম নজু, মিজানুর রহমান ডাবলু, সোলাইমান মাস্টার, আলহাজ্ব মাহবুব আলম বিশ্বাস, খসরুজ্জামান ফারুক, রোজি হাসান রেনু খাতুন, পৌরসভার সহকারী প্রোকৌশলী গোলাম সারওয়ার প্রমুখ। এছাড়াও কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামল ...
রংপুর অফিস: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার, ১৭ জুলাই দিবাগত ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments