দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রবাসীর স্ত্রী হাসিয়ারা খাতুন (৩৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু একই গ্রামের মালেশিয়া প্রবাসী আব্দুস সামাদের স্ত্রী। পরোকীয়া সংক্রান্ত ঘটনায় প্রবাসী স্বামীর বকুনি খেয়ে সে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের গেদু নামে এক যুবকের সাথে প্রবাসী আব্দুস সামাদের স্ত্রী হাসিয়ারা খাতুনের পরকীয়া সম্পর্ক চলছিল। গেদুর সাথে মা’র আপত্তিকর অবস্থার দৃশ্য দেখে ফেলে ছেলে আনন্দ (১২) তার প্রবাসী বাবা আব্দুস সামাদকে ফোনে জানায়। ছেলের মুখে মায়ের এমন খবর শুনে আব্দুস সামাদ তার স্ত্রী হাসিয়ারা খাতুনকে বকুনি দেয়। স্বামীর বকুনি খেয়ে অপমানের জ্বালা সইতে না পেরে রোববার গভীর রাতে হাসিয়ারা খাতুন গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ফ্যানের সাথে হাসিয়ারার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহত হাসিয়ারার বাবা মহিষকুন্ডি হালসানা পাড়া গ্রামের আবুল হাসেম দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।
গৃহবধুর লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, জামালপুর গ্রাম থেকে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments