মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর অফিস: আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে গভীররাতে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদরের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা বিএনপির কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় একটি পেট্রলবোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করে।
এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, আমরা এ ঘটনায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। কে বা কারা এসব পেট্রলবোমা রেখেছে তা অনুসন্ধান করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments