কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে সমুদ্রীক বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ। মঙ্গলবার সকাল সাড়ে দশ টার দিকে পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে এটিকে দেখতে পায় স্থানীয়রা। এ কচ্ছপটির ওজন প্রায় ৩০ কেজি। বর্তমানে কচ্ছটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছেন ব্লু-গার্ডের সদস্যরা। এর আগে সৈকতে এবছর মোট ৮ টি মৃত কচ্ছপ ভেসে আসে। এগুলো ডিম পাড়ার জন্য তীরে আসার পথে জেলেদের জালে আঘাত পেয়ে মারা যেতে পারে বলে ধারনা করেছে মৎস্য গবেষক সহ স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এটির উপরিভাগের চামরা উঠে গেছে। এছাড়া বিভিন্ন শরীরের স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত কচ্ছপটি জোয়ারের তোরে ভেসে এসে সৈকতে আটকা পরে। যাতে পরিবেশের দূর্গন্ধ না ছাড়ায় এজন্য এটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে । তবে এভাবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশবিদরা।
ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপকূলে চলে আসে। তবে মৃত কচ্ছপটি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত চলছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments