স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনীতিকসহ সমাজের নানা স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও এ সময় তার পাশে দেখা গেছে। আগত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় ও কুশলাদি জিজ্ঞাসা করেন তারা।
সকাল সাড়ে আটটা থেকে যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষের প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হয়। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ শুভেচ্ছা জানাতে সেখানে জড়ো হতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। সুশৃঙ্খলভাবে আগতদের প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা হয়।
ঈদের এই আয়োজনকে ঘিরে উপস্থিত সাধারণ মানুষ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই এটিকে নেতাদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়ের একটি বিশেষ সুযোগ হিসেবে দেখছেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments