ডেস্ক রিপোর্ট: ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি আয়োজিত 'ফ্রাইডে মুভি নাইট' স্বাধীন নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শনের সম্মিলিত প্রয়াস, যেখানে আমাদের চলচ্চিত্রগুলো নিয়ে দর্শকের সামনে আমরাই হাজির হচ্ছি। বছরব্যাপী আমরা এই কার্যক্রম চালিয়ে যাবার স্বপ্ন দেখি। আজকের এই দ্বিতীয় আয়োজনে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল নির্মাতাদের নির্মিত দশটি স্বল্পদৈর্ঘ্য এবং একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দশিত হয়েছে। (তালিকা ও পোস্টার নিচে সংযুক্ত করা হলো।)
এই ফিল্মগুলোর পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সদ্য নির্মিত জুলাই গনঅভ্যুত্থানের কারিগরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে "জুলাই অনির্বাণ" চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ সোহরাওয়ার্দী উদ্যানের এই মুক্তমঞ্চ ভেন্যুটি বিনামূল্যে অনুমোদন করে আমাদের সহযোগিতা করেছেন। অন্যান্য সহযোগিতায় ছিল ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’, এছারা প্রচার সহযোগিতায় ছিল ‘কুল এক্সপোজার’ । এর বাইরে আমরা এখনো পর্যন্ত কোন স্পন্সর না নিয়ে চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের থেকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন করছি।
আজকের এই স্ক্রিনিং - এ নির্মাতাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতি আহবান করা হয়, যেনো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক একটি পূর্ণাঙ্গ বিভাগ প্রতিষ্ঠা করা হয়। কয়েকদিন আগে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ’-এর নতুন খসড়া অধ্যাদেশে
পূর্বের 'নাট্যকলা ও চলচ্চিত্র' উপবিভাগ থেকে কেটে চলচ্চিত্র অংশটুকু বাদ দেয়া হয়েছে। নির্মাতারা এর প্রতিবাদ জানিয়ে বলেন, শিল্পকলা একাডেমির শুরু থেকেই চলচ্চিত্র যুক্ত ছিলো। ফলে এখন চলচ্চিত্র বাদ দিয়ে শিল্পকলা চলতে পারে না। গণসংস্কৃতিতে চলচ্চিত্রের ভূমিকা বিশাল। ফ্যাসিস্ট বয়ানের বিপরীতে গণমানুষের বয়ান এবং স্বাধীন ও নতুন স্বর তৈরিতে শিল্পকলা একাডেমির ভূমিকা অনস্বীকার্য। এইজন্য খসড়া অধ্যাদেশে চলচ্চিত্রকে পূণরায় যুক্ত করে বিভাগ করার জন্য নির্মাতারা জোর দাবী জানান।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments