ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ‘শত্রুতার নীতির’ মুখে অপরাজেয় সেনাবাহিনী তৈরির অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিম একই সঙ্গে কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, কিম জং উন বলেছেন, আত্মরক্ষার্থেই অস্ত্র উন্নয়ন ঘটাচ্ছেন তারা, যুদ্ধ শুরু করতে নয়। বিরল এক প্রযুক্তি প্রদর্শনীতে এসব মন্তব্য করেছেন কিম জং উন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম প্রদর্শনীতে বিশাল আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিম) সামনে দাঁড়িয়ে আছেন। এটি গত বছরের সামরিক প্যারেডে প্রথম প্রদর্শিত হয়। সম্প্রতি দেশটি নতুন হাইপারসনিক এবং উড়োজাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
পিয়ংইয়ংয়ে সেলফ ডিফেন্স ২০২১ প্রদর্শনীতে রাখা বক্তব্যে দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতার কথা উল্লেখ করেন কিম জং উন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না।’ তিনি বলেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করছি না, বরং যুদ্ধকেই ঠেকাতে চাই আর জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ এড়ানোর সক্ষমতা বাড়াচ্ছি।’
কিম জং উন অভিযোগ করেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আচরণগত কোনো ভিত্তি নেই যে, উত্তর কোরিয়া বিশ্বাস করবে ওয়াশিংটনের শত্রুতার নীতি নেই।
প্রেসিডেন্ট জো বাইডেনের যুক্তরাষ্ট্র বরাবর বলে আসছে তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি করছে তারা। এখন পর্যন্ত তা অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।
জাতিসংঘের আইন অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে আসছে উত্তর কোরিয়া। ফলে তীব্র নিষেধাজ্ঞার কবলে রয়েছে দেশটি।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments