বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিড়া সংস্থার সভানেত্রীর উপহার সামগ্রী পেলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়রা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাঙ্গাটুঙ্গী ফুটবল মাঠে সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফুটবল ও জার্সি খেলোয়ারদের মাঝে তুলে দেন।
এ সময় তিনি এই মাঠ থেকে তৈরি হওয়া নারী খেলোয়াড়দের প্রশংসা করে তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন
এবং খেলার বিষয়ে দুটি রাজনৈতিক দলের তুলনামূলক সমালোচনা করে তিনি বলেন, একটা দল যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করে আর নারীদের ‘বন্দি’ করে রাখতে চায়। আর আরেকদলের প্রধান সরাসরি মাঠে বলে খেলা দেখে তাদের উৎসাহিত করে খেলার জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন যে,বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিড়া সংস্থা স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের সমাধানে উদ্যোগ নেবে এবং রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির জন্য স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রিড়া সংগঠন ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী সম্পাদক মহসিন আলী,সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নবনির্মিত সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাবুরাম দেবসিংহ (৩১) নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা কর ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন অসুস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে ক ...
মহাসিন মিয়া লিটন বরিশাল অফিস: দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গনসচেতা সৃষ্টি ও সততা চর্চায় উজিরপুর উপজেলা দুর্নীতি প্ ...
সব মন্তব্য
No Comments