ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুন্ডে মেসার্স এস এন করপোরেশন শিপ ইয়ার্ডে গত ৭ সেপ্টেম্বর ২০২৪ ভয়াবহ বিস্ফোরণে ১২ জন মারাত্মক আহত হয় যাদের সবার অবস্থা আশঙ্কাজনক, ইতিমধ্যে একজন নিহত হয়েছে। মালিকদের অবহেলাজনিত কারণে শ্রমিক আহত-নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তদন্তপূর্বক দায়িদের চিহ্নিত করে শাস্তি , আহত-নিহতদের ক্ষতিপুরণ, চিকিৎসা, পুনর্বাসনের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিবৃতি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন ও চৌধুরী আশিকুল আলমসহ স্বপ নেতা রাজেকুজ্জামান রতন, আব্দুল কাদের, মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মোঃ জাফর, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, ডা: ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নইমুল আহসান জুয়েল, সাকিল আক্তার চৌধুরী, শামীম আরা, আহসান হাবিব বুলবুল, নুরুল আমিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments