ডেস্ক রিপোর্টার: ৩ আগস্ট রবিবার বিকালে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর এপিএস জনাব মুহাম্মাদ সাগর হোসাইন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নিতে ইউনাইটেড হাসপাতালে আসেন। জনাব সাগর হোসাইনকে রিসিভ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী জামায়াতের আমীর জনাব ফখরুল ইসলাম।
রবিবার (৩ আগষ্ট) জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ মুজিবুল আলম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এ সময় এপিএস জনাব সাগর হোসাইন বলেন, মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের চিকিৎসার খোঁজ নেওয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মহামান্য প্রেসিডেন্ট-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments