বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘সিটিটিসি-ডিইউডিএস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২২’-এ স্কুল পর্যায়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, কলেজ পর্যায়ে রাজউক উত্তরা মডেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া, স্কুল পর্যায়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, কলেজ পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনী কলেজ এবং বিশ্ববিদালয় পর্যায়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির বিতর্ক দল রানারআপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১১ জানুয়ারি মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ‘রুখে দাও সন্ত্রাস-ভাঙো সব জরা, সম্প্রীতির শুচিতায় শুভ্র হোক ধরা’ প্রতিপাদ্য ধারণ করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ৪দিনব্যাপী এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
ডিইউডিএস-এর সভাপতি শেখ মো. আরমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সোসাইটির চীফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-কমিশনার আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা অনুষ্ঠান সঞ্চালন করেন। এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৮০টি দল অংশ নেয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক ও এতে অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, বিতর্ক অঙ্গন গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটি উৎকৃষ্ট প্লাটফর্ম। কোন উগ্রবাদ সভ্য মানব সমাজের কাছেই গ্রহণযোগ্য নয়। উগ্রবাদ প্রতিরোধে এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments