স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেছেন, শিষ্টাচার বহির্ভূত যেভাবে কথা বলা হচ্ছে আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রতিত্তোর দিতে পারছি না। ওরা যা কিছু বলুক আমি মনে করি এতে আমার কোন লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ এবারও জয়লাভ করবো।
তিনি বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে কাউকে ইঙ্গিত করে বলেন- জয়ী হয়ে আসবে। তার মানে তাদের জয়ী করার চেষ্টা করা হবে। আমি প্রকাশ্যে অনেক কিছু বলতে পারতাম, বলবো না। আমি অনেক কিছু জানি। আমি প্রমাণ করতে পারবো সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ এলাকা সংলগ্ন এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হবো কিনা জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি আমি মনে করি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।
মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেন, ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়াক্ট করি। কিন্তু ছেলেটা বুঝে নাই আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। যদি হ্যা আমি তার বয়সী হতাম তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। ও আমার ছেলের চেয়েও ছোট বয়সী। আমার ছেলে যেমন বাসায় দুষ্টমী করে, আমিও ধরে নিয়েছি ও আমার ছেলের মত দুষ্টমী করছে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments