প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ঝাউডাঙা শ্রী শ্রী শ্মশান কালীপুজা ও পৌষ সংক্রান্তি উৎসব -২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় ঝাউডাঙা শ্মশান মন্দির প্রাঙ্গনে এর উদ্বোধন করেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বিশ্বানাথ ঘোষ।
এর আগে দুপুর ১২টায় শ্মশান মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী জগন্নাথ মন্দির, কালিমন্দির, কার্তিক ঘোষের রাইস মিল হয়ে শ্মশান মন্দিরে ফিরে আসে।
ঝাউডাঙা শ্রী শ্রী শ্মশান মন্দির ও পৌষ সংক্রান্তি উৎসব-২০২৪ উদযাপন কমিটির অন্যতম সদস্য রাজু ঘোষ জানান, শ্রী শ্রী শ্মশান কালীপুজা ও পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে প্রতি বছরের ন্যয় সোমবার থেকে চার দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন সোমবার দুপুর ১২টায় র্যালি শেষে পুজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পুজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। রাত ৭টায় ভাগবত আলোচনা করবেন দিবাকর ভট্টাচার্য।
মঙ্গলবার দুপুর ১২টায় মন্দির চত্বরে পদাবলী কীর্তণ পরিবেশন করবেন কালিগঞ্জের পার্বতী অধিকারী ও গৌর সুন্দর অধিকারী।
বুধবার বিকেল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। রাত ৮টায় পাটকেলঘাটা নাট্য সংস্থা আয়োজিত “লাল বাবু জগৎ শেঠ” ধমীয় যাত্রাপালা অনুষ্ঠিত হবে।
বৃহষ্পতিবার বিকেল তিনটায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নব নির্বাচিত সাংসদ মোঃ আশরাফুজ্জামান আশু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু। এ ছাড়া উপস্থিত থাকবেন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, আব্দুর রশিদ, শাহজাহান কবীরসহ স্থানীয় মহাজোটের নেতৃবৃন্দ।
রাত ৮টায় ঝাউডাঙা জয় জগন্নাথ নাট্য সংস্থা আয়োজিত “ বেদের মেয়ে জ্যোস্না” মঞ্চস্থ হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments