বরিশাল অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে বরিশালের ৩১ সাংবাদিকের মধ্যে ৩ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৪ টায় বরিশাল সার্কিট হাউজের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, প্রধান বক্তা বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিসি ( সার্বিক) সোহেল মারুফ।
এ সময় আরো বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments