প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে মসজিদের পাশ থেকে ১৮ টি হাতবোমা উদ্ধারের পর নিস্ক্রিয় করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদরের লাবসা মোড় এলাকায় একে একে বোমাগুলো নিস্ক্রিয় করে।
গত সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডিং অফিসার ও সহকারী পুলিশ সুপার নাজমুল হক জানান, নির্বাচনী নিরাপত্তায় টহলের সময় কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের থলে থেকে ১৮টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে হেডকোয়াটারের নির্দেশে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments