মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাভার উপজেলার কমিটি গঠন করা হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে সাভারের মানিক চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কমিটি গঠন করা হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সাভার উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন। ভোটাভোটির মাধ্যমে এবং উপজেলার সকল শিক্ষকদের পছন্দে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে সাভার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব দেয়া হয়। হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহীদা এমরানী কে সম্পাদক নিযুক্ত করা হয়। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হন আড়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আলিম হোসাইন ও আমীন বাজারের বড়দেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাশেদা আক্তার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ আব্দুল জব্বার, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিউলি আক্তার, নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।যুগ্ন-সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পান সালেপুর হাজী বশির আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুর উদ্দিন প্রামানিক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার,সহ মহিলা বিষয়ক সম্পাদক নিযুক্ত হন হেমায়েতপুরের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখমনি দাস। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পান সোহেলা পারভীন, মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক।মিডিয়া ও প্রচারের দায়িত্ব পান রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিপ্রা চৌধুরী।এ সময় নবগঠিত কমিটির সদস্যরা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নবনিযুক্ত সভাপতি মোঃ নজরুল ইসলামকে ক্রেস্ট প্রদান করেন। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি পরবর্তী ৩ বছরের জন্য দ্বায়িত্ব গ্রহণ করেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments