পঞ্চগড় প্রতিনিধিঃ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর পক্ষ থেকে পঞ্চগড়ে প্রায় শতাধিক অসহায় দুস্থ্য ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতের কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেস্বর) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আর্ন এন্ড লিভ'র পরিচালক লন্ডন প্রবাসী সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক তত্বাবধানে জেলার ২০টি গ্রাম থেকে ১০০ দুস্থ প্রতিবন্ধীর হাতে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধি জিল্লুর হোসেন বলেন, আমরা যারা প্রতিবন্ধি, তাদের খুবই কষ্টের জীবন। আর্ন এন্ড লিভ যে এই তীব্র শীতে আমাদের কষ্টের কথা ভেবে যে কম্বল দিয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করি। শারিরিক প্রতিবন্ধী রাজু হোসেন বলেন, শীতে একটি কম্বল যেন এক টুকুরো সোনা। শীতের রাতে গরমের জন্য আর কিছু হয় না। আমরা জানি শীতের কি কষ্ট, তাই একটি কম্বল আমাদের মতো গরীব মানুষের কাছে সোনার চেয়ে দামী। ২০১৫ থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে আর্ন এন্ড লিভ সেবা দিয়ে যাচ্ছে। পঞ্চগড়ে এর আগেও আর্ন এন্ড লিভ পঞ্চগড় টিমের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সেবা দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মেজবাহ, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসরাফুল ইসলাম, আর্ন এন্ড লিভ এর টিম লিডার ডিজার হোসেন বাদশা, আল আমিন সুয়েল সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments