নাটোর প্রতিনিধি: নাটোরে সাত বছর বয়সী একটি কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করায় মো. আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া টলটলিয়া পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলার বরাত দিয়ে বলেন , ২০১৫ সালের ২১ ফেব্রয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে লক্ষিপুর খোলাবাড়িয়া বাজারে মুদি খানা দোকান থেকে ডেকে নিয়ে আতর আলীর আমের বাগানে নিয়ে ধর্ষন চেষ্টা করে। এঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে । পরে তার স্বজনদের ঘটনাটি জানালে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদি হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলাটি তদন্ত করে আব্দুর রহমান কে অভিযুক্ত করে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ ৯ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
আনিছুর রহমান আরও বলেন, আসামি আব্দুর রহমানের বয়স বর্তমানে ২৫ বছর হলেও ঘটনার সময় তার বয়স ছিল ১৭ বছর। সে বিবেচনায় রায় হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments