ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৯ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, ইউনিয়ন পরিষদের অনুকূলে পাওয়া ভূমি হস্তান্তর করের ১ শতাংশের ৩৫ লাখ টাকা এককভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ব্যবহার করেছেন চেয়ারম্যান এম আর মজিব। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের যৌথ চলতি হিসাব নম্বরে থাকা অর্থের বিষয়ে সদস্যদের অবহিত না করে বিভিন্ন প্রকল্প দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নয়টি প্রকল্প দেখিয়ে ইউনিয়ন পরিষদের কোনো রেজুলেশন পাস না করেই পুরো অর্থ এককভাবে আত্মসাৎ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আলোকে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
লিখিত অভিযোগে আরও বলা হয়, পরিষদের সদস্যরা বিভিন্ন সময় চেয়ারম্যানের কাছে ভূমি হস্তান্তর করের ১ শতাংশের অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি সদস্যদের অভিযোগ অনুযায়ী, তাঁদের না জানিয়ে ওই অর্থের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।
অভিযোগকারীরা জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগের তদন্ত করে আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।
অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রোকসানা পারভীন, ইউপি সদস্য (সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়াড); মো. আহসান হাবিব, ইউপি সদস্য ৫ নং ওয়াড; সোহেল রানা, ইউপি সদস্য ৪ নং ওয়াড; মো. ইকবাল ইসলাম, ইউপি সদস্য ৮ নং ওয়াড; মাসুদ মিয়া, ইউপি সদস্য ৯ নং ওয়াড; মো. লিটন মিয়া, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ২ নং ওয়াড; মো.বশির,ইউপি সদস্য ৭ নং ওয়াড; ইকবাল হোসেন ভূইয়া, ইউপি সদস্য ১ নং ওয়াড ; হুমায়ুন কবির শাহীন,ইউপি সদস্য ৬ নং ওয়াড শিবপুর ইউনিয়ন পরিষদ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এম আর মজিবের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments